বরিশালে করোনাভাইরাস সংক্রমণ রোধে নেয়া লকডাউনে প্রায় ৪ হাজার পরিবহন শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।
আলোকিত বার্তা:বরিশালে করোনাভাইরাস সংক্রমণ রোধে নেয়া লকডাউনে প্রায় ৪ হাজার পরিবহন শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।দেড় মাস ধরে তাদের কোনো আয় রোজগার নেই।বাড়িতে বসে আলস সময় কাটছে তাদের। হাতে জমানো কিছু টাকা পয়সা ছিল তাও শেষ।ফলে পরিবার-পরিজন নিয়ে ঈদে কী করবেন তা ভেবে পাচ্ছেন না।
জানা গেছে, সরকারি সাহায্য বলতে সবাই নয়, ২শত ৫০ জন।১০ কেজি মোটা চাল পেলেও তা দিয়ে বেশিদিন সংসার চালাতে পারেননি।আগামীতে লকডাউনের মেয়াদ বাড়লে শ্রমজীবী এসব মানুষদের দুর্ভোগ আরও বেড়ে যাবে। তবে বরিশাল সরকারি সাহায্যেরও পরিমাণ বাড়ানো অব্যাহত থাকলেও এখনও বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ তা থেকে বঞ্চিত বলে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অভিযোগ করেন।শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ৮শত শ্রমিক ১০ কেজি মোটা চাল পেলেও তা দিয়ে বেশিদিন সংসার চালাতে পারেননি।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।এরপর ২৬ মার্চ থেকে দেশে সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেয়া হয়।করোনাভাইরাস সংক্রমণ রোধে সবকিছু বন্ধ হয়ে যাওয়া এদের প্রায় সবাই কর্মহীন হয়ে পড়েছেন।এ অবস্থায় তাদের পরিবারের খরচ নির্বাহ করতে হচ্ছে জমানো টাকা খরচ করে।কারও কারও ভাগ্যে যে সরকার বা বেসরকারি ত্রাণ জুটছে না,তা নয়।জুটলেও তা সীমিত শ্রমজীবী মানুষ পাচ্ছেন।এর মধ্যে সরকার থেকে ১০ কেজি চাল ছাড়া আরও কিছু পাননি।সামনে ঈদ।কিভাবে সংসার চলবে তাই ভাবছি।বাসচালক বাচ্চু মিয়ার পরিবারের লোকসংখ্যা ৫ জন।তিনি সংসারের কর্তা ব্যক্তি।কিন্তু দেড় মাস ধরে গাড়ির চাকা বন্ধ।ধার দেনা করে সংসার চালাচ্ছেন কোনোমতে।
ঢাকায় কোচের সহকারী হিসেবে চাকরি করেন চান্দু মিয়া:৫ সদস্যের পরিবার তার।প্রায় দেড় মাস ধরে গাড়ি বন্ধ। আয় রোজগার কিছুই নেই।মাঝে তাকে পৌরমেয়র ১০ কেজি চাল ও ২ কেজি আলু দিয়েছেন।এ দিয়েই চলছে তার সংসার। সামনে ঈদ আসছে। ছেলে-মেয়ের জন্য কিছু হয়তো করতে পারবেন না। এটাই তার কষ্ট।বরিশাল কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান কালাম হোসেন লিটন মোল্লা তার সাধ্যমতো এ পর্যন্ত প্রায় ৫শত শ্রমিককে অর্থ ও খাদ্য সাহায্য করেছে।কিন্তু যা দিয়েছেন তা নিতান্তই অপ্রতুল।সরকারি সাহায্যেও জন্য জেলা প্রশাসকের কাছে সরকারি সাহায্যে চাওয়ায় ৪ টন চাল বরাদ্ধ পেয়েছে।বরিশাল বাস ও মিনিবাস এবং মাইক্রো শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গির বলেন, দীর্ঘদিন যাবত বাস বন্ধ থাকায় আমাদের ৩৫ শত শ্রমিক বেকার হয়ে পড়েছে।সরকারী ভাবে ২টন চাল।২৫০/ জনকে ১০কেজি করে চাল দিয়েছি।যা প্রয়োজনের তুলনায় সামান্য।আমি জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে কথা বলেছি।সে আরো ২টন চাল শ্রমিকদের জন্য বরাদ্ধ পেয়েছি । সরকারের কাছে দাবী বাস শ্রমিকদে এহেন অবস্থায় সরকারী সহায়তা আরো বাড়িয়ে দেয়া হোক।বরিশাল বরিশাল বাস ও মিনিবাস এবং মাইক্রো শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফরিদ বলেন, শ্রমিকরা অনেক কষ্টে আছে।সরকারী সামান্য কিছু লোক সহায়তা পেয়েছে।যা প্রয়োজনের তুলনায় অনেক কম।আমরা ৮শত শ্রমিক কে ১০ কেজি করে চাল দিয়েছি।দুই দিন পর সকল শ্রমিকদের সকলে মিলে ১০ কেজি চাল দিব।