পুলিশ সদস্যের মৃত্যু করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

পুলিশ সদস্যের মৃত্যু করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে


রফিকুল ইসলাম:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) রাতে এ পুলিশ সদস্যের মৃত্যু হয়।মৃত জয়নাল আবেদীন (৫৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঠিখোলা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন সাংবাদিকদের জানান,উপসর্গ নিয়ে ১০ মে দুপুর ১টা ১০ মিনিটে ভর্তি হওয়া ওই ব্যক্তি অবজারভেশনে ছিলেন। সোমবার(১১ মে)রাতে তার মৃত্যু হয়।এদিকে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে।অর্থাৎ সে করোনায় আক্রান্ত নন বলে জানিয়েছেন পরিচালক।তবে মরদেহ থেকে পুনরায় নমুনা সংগ্রহ করে করোনা ওয়ার্ডে পাঠানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Top