আমতলীতে আগুনে পুড়ে গেছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আমতলীতে আগুনে পুড়ে গেছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দফাদার ব্রীজ বাজারে অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।স্থাণীয় সূত্রে জানাগেছে, সোমবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার দফাদার ব্রীজ বাজারের চা বিক্রেতা মনিরুল ইসলামের দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববতি নজরুল ইসলাম খানের দোকান ঘরটি অর্ধেক পুড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কমর্ীরা ঘটনাস্থলে গিয়ে স্থাণীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে মনিরের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বাস্প হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

চা বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, আমার দোকান ঘরে থাকা সৌর বিদুৎতের ব্যাটারী অথবা গ্যাস সিলিন্ডার বাস্প হয়ে দোকান ঘরে আগুন লেগে মালামালসহ ঘরটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় দের লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।অপর দোকানদার নজরুল ইসলাম জানান, আগুনে আমার মুদি দোকান ঘরের অর্ধেক পুড়ে গেছে। এতে আমার কিছু মালামালের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এক লক্ষ টাকা।আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোঃ খলিলুর রহমান বলেন, রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থাণীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রনে এনেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মনিরের চায়ের দোকানে থাকা সৌর বিদুৎতের ব্যাটারী অথবা গ্যাস সিলিন্ডার বাস্প হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুটি দোকানে আনুমানিক দের লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

Top