হিজলায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল শিশু আরাফাতের লাশ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

হিজলায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল শিশু আরাফাতের লাশ।


আলোকিত বার্তা:গতকাল সোমবার সন্ধ্যায় হিজলা উপজেলার গুয়াবাড়ি ইউনিয়নের রঙ্গা গ্রামে একটি বাগানের কাঁঠাল গাছ থেকে বিবস্ত্র ও কাদামাখা অবস্থায় আরাফাত ঢালী নামের ছয় বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।মৃত আরাফাত ওই গ্রামের আব্দুর রব ঢালীর ছেলে ও স্থানীয় ফুলকলি কিন্ডার গার্টেনের প্লে গ্রুপের ছাত্র।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় শিশুটির বাড়ির পেছনে বাগানের একটি কাঁঠাল গাছের সঙ্গে কাদামাখা বিবস্ত্র অবস্থায় ঝুলন্ত দেখে শিশুকে। পরে তারা হিজলা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে আরাফাতের লাশ উদ্ধার করে।এদিকে নিহতের স্বজনরা দাবী করেন, পূর্ব শত্রুতার জের ধরে তার নাবালক মাসুম শিশুটিকে হত্যা করা হয়েছে।
হিজলা থানার ওসি অসিম কুমার শিকদার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে শিশুর ঝুলে থাকা এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে এটি হত্যা না কি আত্মহত্যা তা নিয়ে সন্দেহ রয়েছে। বিষয়টি তদন্ত ছাড়া এই মুহূর্তে মন্তব্য করা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতেই শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Top