মির্জাগঞ্জে আশা’র খাদ্য সামগ্রী বিতরন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী আর,কে বালিকা মাধ্যমিক বিদ্যালয়মাঠে মাননীয় প্রধানমন্ত্রী’শেখ হাসিনার আহ্ধসঢ়;বানে সাড়া দিয়ে করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে কর্মহীন দুইশত অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। বেসরকারী আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থাআশা (এনজিও)উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল দশটায় খাদ্য সামগ্রী বিতরনকরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। এ সময় এখানেউপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন, বেসরকারিসংস্থা আশা’র মির্জাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আবু ইউসুফ,সাংবাদিক উত্তমগোলদার ও মো. ফারুক খান প্রমূখ।
খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে রয়েছে ১০কেজি চাল,২কেজি আলু,২কেজি ডাল,১কেজি তৈল ও ১ কেজি লবন।