বরিশালের শিল্প প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে কর্ম পরিচালনা পরিদর্শন করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালের শিল্প প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে কর্ম পরিচালনা পরিদর্শন করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একটি টিম।


আলোকিত বার্তা:বরিশালের শিল্প প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে কর্ম পরিচালনা পরিদর্শন করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একটি টিম।মঙ্গলবার(১২ মে)বেলা ১১টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশায় অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস এর ফ্যাক্টরি পরিদর্শন করে জেলা প্রশাসন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে একটি টিম পুরো ফ্যাক্টরি ঘুরে দেখেন।এসময় স্বাস্থ্যবিধি মেনে ফ্যাক্টরি পরিচালনা করায় সাধুবাদ জানান তিনি।জিয়াউর রহমান জানান,করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমরা শিল্প প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখছি।অমৃত কনজুমার ফুড প্রডাক্টসের ফ্যাক্টরিতে স্বাস্থ্যবিধি মেনেই স্টাফরা কাজ করছে দেখেছি।এই ধারা অব্যাহত রাখার জন্যও কোম্পানিটিকে তাগিদ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর ভানু লাল দে বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিষ্ঠান চালু রেখেছি।ফ্যাক্টরিতে প্রবেশের সময় সকল স্টাফকে জীবাণুনাশক স্প্রে এবং তাদের শরীরের তাপমাত্রা মাপা হয়। এছাড়াও ফ্যাক্টরিতে কাজের সময় সকলকেই মাস্ক পরতে হয় এবং একজন থেকে অপরজনের দূরত্বও চার ফুটের বেশি রাখা হয়েছে।ফ্যাক্টরি পরিদর্শনের সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিমও ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।এদিকে এর আগে বরিশালের বিসিক শিল্প নগরীতে অবস্থিত ফরচুন সুজ লিমিটেডের কারখানা পরিদর্শন করে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

Top