তালতলী সাংবাদিক ফোরামে পিপিই দিলেন আমতলী উপজেলা চেয়ারম্যান - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তালতলী সাংবাদিক ফোরামে পিপিই দিলেন আমতলী উপজেলা চেয়ারম্যান


মোঃ রফিকুল, তালতলী (বরগুনা)প্রতিনিধিঃবরগুনার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান তালতলী সাংবাদিক ফোরামের সদস্যদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন।মঙ্গলবার(১২ মে) দুপুরে তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি খাইরুল ইসলামের হাতে এই পিপিই তুলে দেন তিনি।
আমতলী উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান বলেন,সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরমধ্যে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে সারাদেশ তথা বিশ্বের সঠিক খবর পাচ্ছে। তিনি আরও বলেন সাংবাদিকরা সংবাদ প্রচার না করলে দেশের মানুষ এতো বেশি সচেতন হতো না। এজন্য সাংবাদিকদের মধ্যে পিপিই বিতরণের উদ্যোগ নেন। ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি দেওয়ান মো. কবির,তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইমন নয়ন,ফোরামের সহ সভাপতি হাইরাজ মাঝি,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান নাদিম,সাংগঠনিক সম্পাদক মল্লিক মো. জামাল,প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি জলিলুর রহমান প্রমূখ।

Top