বরিশালে ট্রেড ইউনিয়নের ১০ দফা দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে ট্রেড ইউনিয়নের ১০ দফা দাবিতে মানববন্ধন


আলোকিত বার্তা:শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু,নগদ অর্থ সহায়তা দেওয়া এবং ত্রাণ ব্যবস্থাপনায় অনিয়ম,দুর্নীতি ও পক্ষপাতিত্ব দূর করাসহ ১০ দফা দাবিতেবরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার(১১ মে)বেলা ১১টায় বরিশাল নগরের সদররোডে এ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটি।

বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.কে আজাদ, জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, নৌ-যান শ্রমিক ফেডারেশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার প্রমুখ।ট্রেড ইউনিয়নের ডাকা কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে অংশ নেয় বরিশাল মহানগর রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনয়ন, বরিশাল জেলা নির্মাণ শ্রমিক ইউনয়নসহ ১০টি শ্রমিক সংগঠন।

Top