বরগুনায় এক যুবকের মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরগুনায় এক যুবকের মরদেহ উদ্ধার


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা এলাকার খাল থেকে জামাল (২৮) নামের এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল গোলবুনিয়া এলাকার বাসিন্ধা।পুলিশ জানায়,রবিবার রাতে খাজুরা এলাকার খালে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তারপর জামালের স্বজনদের খবর দেওয়া হয় তারা এসে শনাক্ত করে।

পারিবারিক সুত্রে জানা গেছে,জামাল বরইতলা-বাইনচটকি ঘাটে খেয়া পাড়াপাড়ের কাজ করতেন। গত দুসপ্তাহ ধরে জামাল নিখোঁজ ছিল।জামালের খোঁজ না পেয়ে থানায় একটা ডায়েরি করি।রোজার আগে রুবেল জামালকে বাসা থেকে ডেকে নেয়।ব্যক্তিগত বিরোধের জের ধরে একই গ্রামের রুবেল ও তার সহযোগীরা জামালকে হত্যা করে।বরগুনা সদর থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো.আবিরহোসেন জানান,নিহত জামালের স্বজনরা থানায় একটি সাধারন ডায়েরি করেছিল।ওই অনুযায়ী জামালের মরদেহ উদ্ধারের তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Top