চলতি মাসেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা - Alokitobarta
আজ : সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

চলতি মাসেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা


আলোকিত বার্তা:করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই চলতি মাসেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার(১১ মে এ তথ্য জানান।তিনি বলেন, আমরা চেষ্টা করছি এ মাসের মধ্যেই ফল প্রকাশের। ঈদে আগে বা পরে ফল হতে পারে। তবে এ মাসেই চেষ্টা করছি।অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে গতানুগতিক ধারায় ফল প্রকাশ করায় কোনো সমস্যা হবে না বলে জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি।

অধ্যাপক জিয়াউল বলেন,ডাক বিভাগ বিভিন্ন অঞ্চল থেকে ওএমআর সিটগুলো বোর্ডে আনতে সহায়তা করছে।তাই আমরা এখন প্রস্তুতি নিচ্ছি।এই মাসেই এসএসসির ফল ঘোষণা করব।এসএসসির ফর প্রকাশের পর কলেজে ভর্তির কার্যক্রমও শুরু করা হবে জানিয়ে তিনি বলেন,কেন্দ্রীয়ভাবে উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ড সেই প্রস্তুতি নিচ্ছে।গত ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়।

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা করার কথা।কিন্তু এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিলম্ব হচ্ছে।অন্যদিকে,গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় তা-ও স্থগিত রাখা হয়।তবে এইচএসসি পরীক্ষা শুরু করার এখনও কোনো তারিখ নির্ধারণ করেনি শিক্ষা মন্ত্রণালয়।

Top