আমতলীতে করোনায় হতদরিদ্র কর্মহীন ২১ শত জনকে খাদ্যসহায়তা প্রদান
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়াহতদরিদ্রদের ১০ কেজি করে চাল ১টি সাবান বিতরণ করা হয়েছে। আমতলীর সদর ইউনিয়ন,কুকুয়া ইউনিয়ন ও আঠারগাছিয়া ইউনিয়নের দুই হাজার একশত জন পুরুষ ও মহিলাকেসামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মানবিক খাদ্য সহায়তার চালসাবান প্রদান করা হয়েছে।সোমবার বেলা ১২ টার সময় আমতলী সদর ইউনিয়ন কমপ্লেক্সে ভবনে বসে ৭০০ জন ।আঠারগাছিয়া ইউপির আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, গাজীপুর বন্দর ফাজিল মাদ্রাসামাঠে ৭০০ জন। কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, চুনাখালী মাধ্যমিকবিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭০০ জন হতদরিদ্র কর্মহীনকে খাদ্যসহায়তা প্রদান করা হয়।
আমতলী সদর ইউপি ও কুকুয়া ইউপির খাদ্যসহায়তা বিতরন উদ্ভোধন করেন আমতলী উপজেলানির্বাহী অফিসার মনিরা পারভীন। এসময় উপস্থিত ছিলেন আমতলী সদর ইউপি চেয়ারম্যানউপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা, কুকুয়া ইউপি চেয়ারম্যানআওয়ামলীগ নেতা মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগঅফিসার আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিতছিলেন।আঠারগাছিয়া ইউনিয়নের হতদরিদ্রদের খাদ্যসহায়তা বিতরন করেন বগেুনা জেলা প্রশাসনেরনির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএমএন জামিউল হিকমা। এসময় উপস্থি ছিলেন, আঠারগাছিয়াইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. হারুন অর রশিদ, সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগঅফিসার আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাসহস্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিতছিলেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, করোনায় কর্মহীন হয়েপড়া আমতলী সদর , কুকুয়া , আঠারগাছিয়া ইউনিয়নের হতদরিদ্র কর্মহীন ২১০০ জনকেমাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া মানবিক খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল ও ১টা করেসাবান প্রদান করা হয়েছে।