সুনামগঞ্জে হতদরিদ্র পরিবারে চিকিৎসা সহায়তা দিলেন- ব্যারিস্টার ইমন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

সুনামগঞ্জে হতদরিদ্র পরিবারে চিকিৎসা সহায়তা দিলেন- ব্যারিস্টার ইমন


রাহাদ হাসান মুন্না,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সারা বিশ্বে আতঙ্কিত (কোভিড ১৯) মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাব সংকটকালীন সময়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর বাগগাঁওগ্রামের হত দরিদ্র মোঃ মুক্তার হোসেনকে চিকিৎসা সহয়তা দিলের সুনামগঞ্জ জেলাআওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন।জানাযায়, বাগগাঁও গ্রামের হত দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি মোঃ মুক্তার হোসেন(৩৫ ) গত (১৫ই ফেব্রুয়ারী) সড়ক দুর্ঘটনায় পরে তার ডান পা বেঙ্গে যায়। প্রাথমিক চিকিৎসা
দেয়ার পর সুনামগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। সেখানে কোন উন্নতি নাহওয়ায় তাকে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপালে জ্রুরী বিভাগে ভর্তি করা হয়।

সেখানে কর্তব্যরত ডাক্তার তার পায়ের পরীক্ষা করে জানান দ্রুত চিকিৎসা করাতে হবে । এইচিকিৎসার খরচ হবে প্রায় ৫০ হাজার টাকা। হত দরিদ্র পরিবারের মেয়ে জাকিয়া আক্তার বিভিন্নমহলে সাহায্যের আবেদন করেন। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টারএনামুল কবির ইমনের কাছেও সাহায্যের আবেদনটি পাঠান। সাহায্যের আবেদনে সাড়া দেন ব্যারিস্টারএনামুল কবির ইমন,তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে হত দরিদ্র মোঃ মুক্তার হোসেনেরচিকিৎসার যাবতীয় খরচ বহন করেন।জাকিয়া আক্তার এক প্রতিবেদককে বলেন, আমার বাবার পায়ের চিকিৎসার খরচের টাকা নাথাকায়,আমি সুনামগঞ্জ জেলা আওমীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনেরকাছে সাহায্যের আবেদন পাঠাই। তিনি আমার এই আবেদনে সাড়া দিয়ে আমার বাবার চিকিৎসার সবটাকা বহন করেছে। তা না হলে আমার বাবার চিকিৎসা করাতে পারতাম না, উনি অনেক বড় মনের মানুষআল্লাহ্‌ উনাকে নেক হায়াত দান করুক।

Top