রেণু ধরার প্রস্তুতিকালে আটক হওয়া ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

রেণু ধরার প্রস্তুতিকালে আটক হওয়া ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


আলোকিত বার্তা:বরিশালে বাগদা চিংড়ির রেণু ধরার প্রস্তুতিকালে আটক হওয়া ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এর মধ্যে ৩১ জনকে এক মাস করে ও অপরজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।আটকরা সবাই পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচর এলাকার বাসিন্দা।রোববার (১০ মে) দুপুরে হিজলা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,শনিবার (০৯ মে) বিকেলে অভিযান চালিয়ে হিজলা উপজেলার পুরান পল্টন এলাকার মেঘনা নদীর মোহনায় বাগদা চিড়িং ধরার প্রস্তুতির সময় ৩২ জেলেকে আটক করে নৌপুলিশ।এসময় তাদের কাছ একটি ট্রলার,১৫টি প্লাস্টিকের বালতি ও ১০টি গামলা উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজার দর ২২ হাজার টাকা।পরে তাদের শনিবার রাতে হিজলা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আমীনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।রোববার ভোরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড দেন।হিজলা নৌফাঁড়ির পরিদর্শক শেখ বেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Top