দ্বিতীয় দফায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে আরও ১৬ জন বন্দি মুক্তি পেয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দ্বিতীয় দফায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে আরও ১৬ জন বন্দি মুক্তি পেয়েছেন।


আলোকিত বার্তা:করোনা ভাইরাসের কারণে সরকারের সাধারণ ক্ষমায় দ্বিতীয় দফায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে আরও ১৬ জন বন্দি মুক্তি পেয়েছেন।গত শুক্রবার(৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর দিন শনিবার(৯ মে)বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে দুইজনকে মুক্তি দেওয়া হয়।এরপর রোববার ১০ মে)আরও ১৪ জন বন্দি মুক্তি পেয়েছেন। বাকী ১২ জন জরিমানার টাকা পরিশোধ সাপেক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছেন।বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রথম দফায় গত ২ মে তিনজন,৩ মে সাতজনকে বিশেষ ক্ষমতায় মুক্তি দেওয়া হয় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে।

দ্বিতীয় দফায় গত শুক্রবার আরও ৩৮ জনের মুক্তির নির্দেশ আসে। এর মধ্যে মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার আগেই ১০ জন জামিনে মুক্তি পান। ২৮ জনের মধ্যে গত শনিবার দু্ইজন ও রোববার জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পেয়েছেন আরও ১৪ জন। বাকী ১২ জন জরিমানার টাকা পরিশোধ সাপেক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছেন।এদিকে কারাগার সূ্ত্রে জানা গেছে, করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে তিন ক্যাটাগরিতে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ২৪২ জন বন্দিকে মুক্তির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছিল। এরমধ্যে ৭৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। যাদের অন্তত ২০ বছর সাজা ভোগ করা হয়ে গেছে। অপর দুই ক্যাটাগরিভুক্তরা হলো হাজতি ও লঘুদণ্ডপ্রাপ্ত বন্দি।৬৩৩ জন ধারণ ক্ষমতা সম্পন্ন বরিশাল কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রায় ১৩০০ বন্দি রয়েছেন। এদিকে করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্তে ঝালকাঠি কারাগার থেকেও ৬ কয়েদির মুক্তি মিলেছে।

Top