সরকারের প্রথম থেকেই উচিৎ ছিল সব দলকে নিয়ে একটি সমন্বয় কমিটি করা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

সরকারের প্রথম থেকেই উচিৎ ছিল সব দলকে নিয়ে একটি সমন্বয় কমিটি করা।


আলোকিত বার্তা:বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন,সরকারের প্রথম থেকেই উচিৎ ছিল সব দলকে নিয়ে একটি সমন্বয় কমিটি করা।তারা তা না করে এ দুর্যোগকালীন সময়ে একলা চল নীতিতে হাঁটছে।এ কারণেই ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে।দুস্থ,অসহায় ও কর্মহীন পরিবার ত্রাণ পাওয়া বঞ্ছিত হচ্ছে।রোববার(১০ মে)দুপুর ১২টার দিকে বরিশাল জেলা ও মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের দুই শতাধিক নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মজিবর রহমান বলেন,আসলে সরকার সমন্বয় কমিটির মাধ্যমে ত্রাণ বিতরণ করতে গেলে তাদের দুর্নীতির মুখোশ সমাজের সামনে বেরিয়ে আসবে। তাই বিরোধীদলকে এড়িয়ে নিজেদের মতো করে চলছে সরকার।এর আগে নগরের নতুন বাজার এলাকাধীন মড়কখোলার পুল সংলগ্ন ই্মারত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে করোনা দুর্যোগ মোকাবিলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিজস্ব উদ্যোগে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করেন মজিবর রহমান সরোয়ার।

ত্রাণ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম জি ফারুক, বরিশাল মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমেদ খান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি আ. রব, ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোতোয়ালি শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম আকন ও বরিশাল মহানগর ইমারত শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আনোয়ার হোসেন।

Top