অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার
আলোকিত বার্তা:বরিশাল নগরের বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ৩০ বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (১০ মে) বিকেল সোয়া ৫টার দিকে নদীতে মাছ ধরারত জেলেরা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান,মাছ ধরার সময় স্থানীয় জেলেদের জালে মরদেহটি ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।