মির্জাগঞ্জে করোনা রোগীকে আর্থিক সাহায্যে ও ইফতার সামগ্রী দিলো উপজেলা প্রশাসন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মির্জাগঞ্জে করোনা রোগীকে আর্থিক সাহায্যে ও ইফতার সামগ্রী দিলো উপজেলা প্রশাসন


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের পন্ডিত বাড়িতে করোনায় আক্রান্ত এক নারী শিক্ষিকার বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক ত্রাণ সহায়তা থেকে আর্থিক সাহায্যে ও ইফতার সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দিয়েছেন উপজেলা প্রশাসন।গতকাল শনিবার বিকাল সাড়ে চারটায় ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন আর্থিক সাহায্যের ৫ হাজার টাকা চেক তাঁর স্বামীর হাতে তুলে দেন। এ সময়ে এখানে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো রফিকুল ইসলাম ও মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন করোণা আক্রান্ত রোগীর কাছে তার স্বাস্থ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি সুস্থ আছি,ইনশাআল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন।

তার স্বামী আবির হোসেন বলেন,আমার স্ত্রী করোণায় আক্রান্ত হওয়ার পর থেকে উপজেলা প্রশাসন ও মির্জাগঞ্জ থানা পুলিশ আমাদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনকে আমাদের পরিবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।উল্লেখ্য,গত ৪ মে সোমবার মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী ও তার স্বামী নমুনা সংগ্রহ করে, একটু পরীক্ষার জন্য আসেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠান। এতে তাদের সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট কোন উপসর্গই ছিলোনা। পরে শিক্ষিকার শরীরে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায় এবং শিক্ষিকার স্বামীর রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই নারীকে বাসায় সম্পুর্ন আলাদা থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগ।

Top