দেড়মাস পর বরিশালে ত্রাণ বিতরণ শুরু করেছে মহানগর বিএনপি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দেড়মাস পর বরিশালে ত্রাণ বিতরণ শুরু করেছে মহানগর বিএনপি।


আলোকিত বার্তা:করোনা ভাইরাস মোকাবিলায় সাধারণ ছুটি ঘোষণার দেড়মাস পর বরিশালে ত্রাণ বিতরণ শুরু করেছে মহানগর বিএনপি।শনিবার(০৯ মে)সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের কাউনিয়া বালিকা দাখিল মাদ্রাসা চত্বরে ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার।ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, নগরের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।এরপর একই ওয়ার্ডের ব্র্যাঞ্চ রোডের শের-ই-বাংলা স্কুলেও ত্রাণ বিতরণ করা হয়।

সূত্রে জানা গেছে, প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ৫০০ ব্যাগ ত্রাণ নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করা হবে। নগরের ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ১৫ থেকে ২০ হাজার পরিবারকে ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে মহানগর বিএনপি।প্রতি পরিবারকে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ১ কেজি ও ১টি করে সাবান দেওয়া হচ্ছে।এদিকে এতো দেরি করে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জিয়া উদ্দিন সিকদার দাবি করেন, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং নেতা-কর্মীরা বরিশালের বিভিন্ন স্থানে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের নেতা মজিবর রহমান সরোয়ার ঢাকায় লকডাউনে অবরুদ্ধ রয়েছেন। তিনি বরিশালে থাকলে হয়তো আরও আগে করা সম্ভব হতো। তবে আমরা যে যার আঙ্গিকে প্রথম থেকে সাধারণ মানুষকে সহায়তা করে আসছি।

কঠিনভাবে জাতিকে দুরে্যাগের মধ্যে ঠেলে দিচ্ছে বলে দাবি করে তিনি এ দুর্যোগ মোকাবিলায় কারো সঙ্গে আলাপ না করে সরকার এককভাবে সবকিছু করছে বলে অভিযোগ করেন।এসময় সমন্বিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত বলে অভিমত জানিয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে লকডাউনের মধ্যে কর্মহীন মানুষদের মধ্যে এ খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। মহানগর বিএনপির উদ্যোগে আমাদের নেতা মজিবর রহমান সরোয়ারের অর্থায়নে এ সহায়তা দেওয়া অব্যাহত রাখা হবে।তিনি বলেন, আমাদের সাধ আছে সাধ্যেরও বেপার আছে। আমাদের ওয়ার্ডের নেতা-কর্মীরা মিথ্যে নানা মামলায় হয়রানি হয়েছেন, জেল খেটেছেন। এখনো অনেকে জেলে আছেন। এ অবস্থায় আমরা অনেকটাই ন্যুযো, বর্তমান সরকার চাচ্ছে বিএনপিকে নিশ্চিহ্ণ করতে। তাই এ অবস্থায় আমাদের সাধ্য অনুযায়ী সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে।

Top