তাহিরপুরে আম পাড়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে স্কুল শিক্ষার্থী সহ আহত ১০ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তাহিরপুরে আম পাড়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে স্কুল শিক্ষার্থী সহ আহত ১০


সুনামগঞ্জ প্রতিনিধিঃ পৈতৃক সম্পক্তি দখলের জের ও আম পাড়াকে কেন্দ্র করে সুনামগঞ্জেরতাহিরপুরে দু’সহোদর পরিবারের মধ্যে সংঘর্ষে বসতবাড়ি ভাংচুর নারী পুরুষ স্কুল শিক্ষার্থী সহকমপক্ষে ১০ জন আহত হয়েছেন।শুক্রবার রাতে গুরুতর আহত উভয় পরিবারের ৫ জনকে সিলেটএমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাহয়েছে।এরপুর্বে শুক্রবার বিকেলে উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সোনাপুর পশ্চিম পাড়ায় ওই সংঘর্ষেরঘটনাটি ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বাগলী ও সোনাপুর গ্রামের একাধিক বাসিন্দাদের সুত্রেজানা গেছে, উপজেলার সোনাপুর গ্রামের মৃত ভাজন আলীর বড় ছেলে খোকা সর্দার ও ছোট ছেলে রোকনসর্দারের মধ্যে পৈতৃক সম্পক্তি নিয়ে গত একযুগ ধরে পুর্ব বিরোধ চলে আসছিলো।বিরোধপূর্ণ সোনাপুর পশ্চিম পাড়ার পৈতৃক বসত বাড়ি একটি আম গাছ হতে পূর্ব পাড়ায় থাকারোকনের এক কিশোরী কন্যা ও অপর কিশোরী ভাতিজী আম পাড়তে যায়। এদিকে খোকা সর্দার আমপাড়তে নিষেদ করলে বাড়ি ফিরে ওই দুই কিশোরী বাড়ি ফিরে বিষয়টি রোকন সর্দার ও পরিবারেরলোকজনের নিকট নালিস করেন। ক্ষিপ্ত হয়ে রোকন ও তার পরিবারের আম পাড়তে নিষেদের কারনজানতে পশ্চিম পাড়ায় পৈতৃক বসতবাড়িতে গেলে উভয় পরিবারে লোকজন কথা কাটাকাটির এক পর্যায়েরক্ষক্ষয়ী সংঘর্ষ জড়িয়ে পড়েন। সংঘর্ষে রোকন সর্দার, তার স্ত্রী সমলা বেগম, তৃতীয় শ্রেণিতেপড়ুয়া শিশু পুত্র সুমন, ৭ম শ্রেণিতে পড়ুয়া কিশোরী কন্যা রুবিনা আক্তার, সহোদর ছোট ভাই খসরুমিয়া, তার স্ত্রী জুলেখা বেগম, তাদের কিশোরী কন্যা ইয়াসমীনা বেগম আহত হন।অপরদিকে খোকা সর্দারের পরিবারের আহতরা হলেন, খোকার ছেলে বাচ্ছু মিয়া, খোকার অপর ছেলেরস্ত্রী শারমিন বেগম, খোকার ৭ম শ্রেণিতে পড়ুয়া কিশোরী কন্যা সাবিনা বেগম। আহতদের মধ্যেআংশকাজনক অবস্থায় রোকন ও তার শিশু পুত্র সুমনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজহাসপাতালে ও খোকার ছেলে বাচ্ছু, কিশোরী কন্যা সাবিনা ও পুত্রবধু শারমিনকে শুক্রবার রাতেইতাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ১টায় উপজেলার সোনাপুর পূর্বপাড়ার রোকন সর্দার জানান, আমার বড়ভাই খোকাসর্দার আমাদের দুই ভাই ও চার বোনকে পৈতৃক সম্পক্তি সহ প্রায় ১০ কেদার (৩০শতকে এককেদার) সম্পক্তি জোরপূর্বক দখল করে রেখেছেন ২০০৮ সাল হতে। শুক্রবার পৈতৃক ভিটায় রেখেআসা বসতবাড়ি ভাংচুরের খবর পেয়ে বাঁধা দিতে গেলে তার পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়েলাঠিসোটা দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে আমাদেরকে রক্ষার্থ জখম করে। রাত সোয়া ১টার দিকেউপজেলার সোনাপুর পশ্চিম পাড়ার খোকা সর্দারের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমারচাচার নিকট হতে ক্রয় সুত্রে আমার বসতবাড়ির অংশে আমার ছোট ভাই রোকন অন্য ভাইবোনদের

নিয়ে নিজেদের ওয়ারিশ দাবি করে নিজেরা বিরোধে জড়িয়ে পৈতৃক ১০ কেদার জমি পতিত রেখে গ্রামেরপুর্ব পাড়ায় বসতবাড়ি তৈরী করে বিগত কয়েক বছর ধরে বসবাস করে আসছে,আমি পৈতৃক কোনসম্পক্তি দখল করিনি। তিনি আরো বলেন, আম পাড়তে নিষেধ করায় শুক্রবার বিকেলে রোকন তারপরিবারের লোকজন নিয়ে এসে আমার বাড়িতে এসে আমার পরিবারের লোকজনকে ধারালো দা দিয়েকুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে আমি বাগলী বাজার হতে বাড়ি ফিরে তাদের রেখে যাওয়া একটিপতিত ঘর ভাংচুর করেছি। শুক্রবার রাত দেড়টার দিকে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি মো.আতিকুর রহমান বলেন, লোকমুখে সংঘর্ষের বিষয়টি জেনেছি, উভয় পক্ষের নিকট হতে লিখিতঅভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Top