পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ৩ জন আহত হয়েছেন।


আলোকিত বার্তা:বরিশাল-ঢাকা মহাসড়কের পৃথক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ৩ জন আহত হয়েছেন।শুক্রবার (০৮ মে) বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমপুর ও গৌরনদী উপজেলার বাটাজোরে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা ১২ টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় ব্যাটারিচালিক অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আলাউদ্দিন ও সালাউদ্দিন নামে দুই যাত্রী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা সালাউদ্দিনে মৃত বলে ঘোষণা করেন। নিহত সালাউদ্দিন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর এলাকার বাসিন্দা।

অপরদিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।এতে ওই গাড়ির চালক রাসেল হাওলাদার,যাত্রী কাওসার আলী ও রিয়াজুল আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিয়াজুল (২৮)-কে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত রিয়াজুল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা এলাকার আব্দুস সালামের ছেলে।উভয়ের মৃতদেহ শেবাচিম হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাষ্টার আবুল কালাম।

Top