ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই শেখ হাসিনার কাজ-পংকজ নাথ এমপি।
হিজলা প্রতিনিধি ।। বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া, হরিনাথপুর ও মেমানিয়া ইউনিয়নের ২৯১ জন ইমাম, মোয়াজ্জেন,পুরহিত এবং মেমানিয়া ইউনিয়নের ৭৫ জন শিশুদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী বিতরন করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।বৃহস্পতিবার (৭ মে) দুপুর সারে ১২ টার দিকে বড়জালিয়া ইউনিয়নের সরকারী হিজলা ডিগ্রী কলেজ প্রাঙ্গন ও বিকাল ৩ টার দিকে হরিনাথপুর এবং মেমানিয়া ইউনিয়নের চর ছয়গাঁও বাজারে খাদ্য সামগ্রী বিতরন করেন।
ত্রান বিতরন কালে প্রধান অতিথি পংকজ নাথ তার বক্তব্যে বলেন, দেশরত্ন শেখ হাসিনা সব সময় জনগণের পাশে থাকে এটাই আওয়ামী লীগের রাজনীতি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহাম্মেদ, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।