৫ শতাধিক অসচ্ছল ও শ্রমজীবী পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন
আলোকিত বার্তা:করোনা পরিস্থিতিতে খাদ্য সহায়তা নিয়ে বরিশাল নগরীর ৫ শতাধিক অসচ্ছল ও শ্রমজীবী পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন- আমার বাংলাদেশ ফাউন্ডেশন।শুক্রবার (৮ মে) নগরীর সিঅ্যান্ডবি রোডে আমার বাংলাদেশ ফাউন্ডেশনের নিজেস্ব কার্যালয়ে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে ‘জীবনের জন্য খাদ্য কর্মসূচি’র আওতায় এসব উপহার বিতরণ করা হয়। এসময় প্রত্যেক পরিবারের হাতে চাল, ডাল, পেঁয়াজ, তেল, লবণ, চিনি, সেমাই, আলুসহ ২০ কেজি করে খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী। জেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ পারভেজ, সংগঠনের সদস্য মেহেদী হাসান শুভ, রবীন চন্দ্র রায় প্রমুখ এসময় উপস্থিত ছিলেন
খাদ্যসহায়তা প্রসঙ্গে আমার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন,প্রাণঘাতী করোনা প্রাদুর্ভাবের মুখে খাদ্য সংকটে পড়া প্রকৃত অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চায় এ সংগঠন। স্বেচ্ছাসেবী এ সংগঠনের অন্যতম লক্ষ্য জীবনের জন্য খাদ্য কর্মসূচি বাস্তবায়ন করা। প্রথম ধাপে ৫শ’রও অধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। রমজান ও ঈদুল ফিতর সামনে রাখে এ কার্যক্রম অব্যাহত থাকবে।খাদ্যসামগ্রী উপহার পাওয়া শারীরিক প্রতিবন্ধী মো. রানা জানান,করোনা পরিস্থিতিতে চরম অভাবে পড়েছেন তিনি। এই মুহূর্তে এ সংগঠনের খাদ্যসহায়তা তাকে অনেকটাই স্বস্তি দিয়েছে।