স্বাস্থ্যবিধি মেনে গোটা বরিশালে জুমআ’র নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
আলোকিত বার্তা:স্বাস্থ্যবিধি মেনে গোটা বরিশালে জুমআ’র নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফলে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর শুক্রবার (০৮ মে) জুমআ’র দিনে দীর্ঘদিন পরে মুসল্লিদের উপস্থিতি বাড়ে মসজিদগুলোতে।যদিও নামাজ আদায়ের লক্ষ্যে আযান দেয়ার আগে সরকারি ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা সঠিকভাবে পালনের লক্ষ্যে মসজিদ কর্তৃপক্ষ আগে থেকেই মাইকে সচেতনতামূলক নির্দেশনা প্রচার করে।এরবাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তবে ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়ে তা বাস্তবায়ন করেছেন আগৈলঝাড়া থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনের উদ্যোগে জুমআ’র নামাজের আগে তিনিসহ থানার অন্য সদস্যরা উপজেলা সদরের মসজিদগুলোর প্রবেশমুখে অবস্থান নেন। যারা মাস্ক পরে আসেননি তাদের মাস্ক পরিয়ে দেয় পুলিশ।এসময় তারা যে সব মুসল্লি মাস্ক পরে আসেননি, তাদের ফ্রি মাস্ক পরিয়ে দেন। পাশাপাশি প্রতি মুসল্লির হাত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে মসজিদের ভেতরে প্রবেশ করান।ওসি মো. আফজাল হোসেন জানান,উপজেলা সদরের ১০টির বেশি মসজিদে এ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদে তিনি এবং বাকিগুলোতে থানার অন্য পুলিশের সদস্যরা এ কাজ পরিচালনা করেন। এসময় মুসল্লিদের ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করার পাশাপাশি সচেতনামূলক বার্তাও প্রচার করা হয়। আর মুসল্লিরাও পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।