সুনামগঞ্জে নিম্নআয়ের মানুষজনের পাশে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সারা বিশ্বে আতঙ্কিত মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব সংকটকালীনসময়ে নিম্নআয়ের শ্রমজীবী অসহায় মানুষজনের পাশে দাড়িয়েছেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন
বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ ই মে) বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায়জেলার সীমান্ত এলাকায় সামাজিক দুরুত্ব বজায় রেখে ৩শত পরিবারের মধ্যে খাদ্য সহয়ায়তা ত্রান-সামগ্রী বিতরণ করেন (বিজিবি) সদস্যগন।
সুনামগঞ্জ সদর ১১০ পরিবার,(মাছিমপুর বিওপি)অধিনস্থ ৩নং ধনপুর ইউনিয়ন ৪০ পরিবার,(চিনাকান্দি বিওপি)৩নং ধনপুর ইউনিয়ন ৫০ পরিবার,(ডুলুরা বিওপি)১নং সালুকাবাদ ইউনিয়ন ৫০পরিবার,(নারায়নতলা বিওপি) ১ নং জাহাঙ্গীর নগর ইউনিয়ন ৫০ পরিবারকে ৬ কেজি চাউল,২ কেজিআটা,১ কেজি ছোলা,১ কেজি ডাল,আধা কেজি লবন,আধা লিটার তৈল মোট ৩শত পরিবারের নিম্নআয়ের মানুষজনের হাতে এসব ত্রান-সামগ্রি তুলে দেয়া হয়।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্নের মো.মাকসুদুল আলম, গণমাধ্যমকর্মীকেএসব তথ্য নিশ্চিত করেন।