সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন এডুকেশন লার্নিং পলিসি জরিপ করার সিদ্ধান্ত - Alokitobarta
আজ : সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন এডুকেশন লার্নিং পলিসি জরিপ করার সিদ্ধান্ত


আলোকিত বার্তা:সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন এডুকেশন লার্নিং পলিসি জরিপ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে উচ্চশিক্ষায় অনলাইন এডুকেশনের ভূমিকা ও কার্যকারিতা সংক্রান্ত একটি জরিপ কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ সংক্রান্ত একটি কোশ্চেনেয়ার (মতামত জরিপের কাজে ব্যবহৃত প্রশ্নমালা) তৈরি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।কোশ্চেনেয়ারটি বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান এবং ফ্যাকাল্টি সদস্যদের দিয়ে পূরণের মাধ্যমে একটি প্রাথমিক ডাটাবেজ তৈরি করা হবে। যা বর্ণিত নীতিমালা প্রস্তুতে কার্যকরী ভূমিকা রাখবে।

শুক্রবার (৮ মে) ইউজিসির ওয়েবসাইটে বলা হয়েছে, www.surveyshare.com/s/AYAIKCA- এ ব্রাউজ করে অনলাইনে কোশ্চেনেয়ার পূরণ করতে হবে এবং এটি পূরণ করতে আনুমানিক ৩০ মিনিট সময় লাগবে। আগামী ১৫ মে এর মধ্যে পূরণের বিষয়ে যথাযথ সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।একই সঙ্গে জরিপ সংক্রান্ত কোশ্চেনেয়ারটি পূরণে কোনো অসুবিধার সম্মুখীন হলে বিডিরেনের হেল্পডেস্ক ঠিকানায় ই-মেইলে/টেলিফোনে যোগাযোগ করতে এবং kamalugc63@yahoo.com এই ঠিকানায় জারিকৃত নোটিশের প্রাপ্তি স্বীকার নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

Top