দুই চালকের মধ্যে হাতাহাতির ঘটনায় জাকির গাজী (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দুই চালকের মধ্যে হাতাহাতির ঘটনায় জাকির গাজী (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় অটোরিকশায় যাত্রী তোলা নিয়ে দুই চালকের মধ্যে হাতাহাতির ঘটনায় জাকির গাজী (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাকির বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন রামপট্টি এলাকার বাসিন্দা সোমেদ গাজীর ছেলে।নিহত জাকিরের ভাতিজা আলামিন জানান, জাকির নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে গরিয়ারপাড় এসে অসুস্থবোধ করলে তার বড় ভাই আমির গাজীকে ফোন দিয়ে জানান, নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এক অটোরিকশা চালক তাকে মারধর করেছেন। পরে তিনি অসুস্থ বোধ করলে স্থানীয় এক দোকান থেকে পানি খেয়ে বাড়ির উদ্দেশে অটোরিকশা নিয়ে রওয়ানা দেন। পথে ফের অসুস্থ হয়ে পড়েন।

আলামিন আরও জানান, এ খবর পেয়ে তার বাবা আমির গড়িয়ারপাড় এলাকায় যান।সেখান থেকে অচেতন অবস্থায় জাকিরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ-বিন-আলম বলেন,এ ঘটনা শুনে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।তিনি বলেন,প্রাথমিকভাবে যতটুকু শুনেছি মৃত্যুর আগে যাত্রী তোলা নিয়ে দুই অটোরিকশা চালকের মধ্যে দুই দফায় হাতাহাতি হয়।প্রথমে সকাল ১০টার দিকে বাবুগঞ্জের রামপট্টিতে জাকিরের সঙ্গে অপর এক অটোরিকশাচালকের সঙ্গে ঝগড়া হয়। পরে তা নিয়ে দ্বিতীয় দফায় নথুল্লাবাদে এলাকায় ফের তাদের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনার পর জাকিরকে তার ভাই এসে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন।পথে জাকির অসুস্থ বোধ করলে দ্রুত শেবাচিম হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ময়নাতদন্তের জন্য মরদেহ শেবাচিম হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি জাহিদ-বিন-আলম।

Top