ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই শেখ হাসিনার রাজনিতী-পংকজ নাথ এমপি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই শেখ হাসিনার রাজনিতী-পংকজ নাথ এমপি।


হিজলা প্রতিনিধি ।। বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে ইমাম ও মুয়াজ্জিনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।বুধবার (৮ মে) দুপুর সারে ৩ টার দিকে হরিনাথপুর ইউনিয়নের সরকারী হিজলা ডিগ্রী কলেজ প্রাঙ্গন ও বিকাল ৩ টার দিকে হরিনাথপুর ধনুসিকদার বাজারে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করেন।ত্রান বিতরন কালে প্রধান অতিথি পংকজ নাথ তার বক্তব্যে বলেন, দেশরত্ন শেখ হাসিনা সব সময় জনগণের পাশে থাকে এটাই আওয়ামী লীগের রাজনীতি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহাম্মেদ, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ খান,মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Top