২ জনপ্রতিনিধি বরখাস্ত,শ্রীমঙ্গলে ত্রাণে অনিয়ম - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

২ জনপ্রতিনিধি বরখাস্ত,শ্রীমঙ্গলে ত্রাণে অনিয়ম


আলোকিত বার্তা:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সরকারি ত্রাণ নিয়ে অনিয়মের সত্যতা পাওয়ায় ২ মেম্বারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বরখাস্তরা হলেন- কালাপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মুজিবুর রহমান এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম রূপা।বুধবার (৬ মে) এ দুই জনপ্রতিনিধিকে কালাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজে যোগদান করা থেকে বিরত থাকতে দেখা যায়।এর আগে মঙ্গলবার (৫ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের সাময়িক বরখাস্ত করা সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় বলে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, বরখাস্ত সদস্যরা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে। সংঘটিত অপরাধের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক দৃষ্টিকোণে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ সমীচীন নয় বলে মনে করে সরকার। এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন- ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী তাদের নিজস্ব পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন চূড়ান্তভাবে তাদের নিজ নিজ পদ থেকে অপসারণ করা হবে না, তার জবাবপত্র পাওইয়ার ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়।

Top