সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অসহায়দের সহায়তায় এগিয়ে এসেছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অসহায়দের সহায়তায় এগিয়ে এসেছেন।


আলোকিত বার্তা:করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অসহায়দের সহায়তায় এগিয়ে এসেছেন। যে যেভাবে পারছেন করছেন সহযোগিতা। এরই ধারাবাহিকতায় টিফিনের জমানো ২ হাজার ৯২৮ টাকা ত্রাণ তহবিলে দিলেন ভাই-বোন।বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির শিক্ষার্থী অরুন্ধতী সাহা বাঁশরী ও তার ছোট ভাই ৫ম শ্রেণির শিক্ষার্থী দিবাকর সাহা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। পরে তাদের জমানো ওই অর্থ আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের হাতে তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ওই শিক্ষার্থীদের মা ও বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের রসায়নের প্রভাষক শিখা রানী সাহা।পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও বিচরণ রয়েছে ভাই-বোনের। তারা একাধিকবার বরিশালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।জেলা প্রশাসক বলেন,বরিশালে ছোট্ট শিশু শিক্ষার্থীরা যে মানবিকতা দেখাচ্ছে তা অনেকের জন্য অনুকরণীয়। এভাবে সবাই এগিয়ে আসলে প্রাণঘাতী করোনা মোকাবিলায় আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমি এই শিশু শিক্ষার্থীদের সফলতা কামনা করছি।

Top