মির্জাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকায় স্ত্রী ও ইউপি সদস্যের নাম - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মির্জাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকায় স্ত্রী ও ইউপি সদস্যের নাম


মির্জাগঞ্জ(পটুয়াখালী)সংবাদদাতা:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নে খাদ্যবান্ধবকর্মসূচীর (১০ টাকা দরে চাল) ভুক্তভোগীর তালিকায় স্ত্রী ও ইউপি সদস্যদের
নাম থাকার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের লিখিত অভিযোগেরভিত্তিত্বে এর সত্যতা পায় তদন্তকারী কর্মকর্তা।এমনই অভিযোগ উঠেছে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের ৪ নংওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম হীরন মোল্লার বিরুদ্ধে।এব্যাপারে ওই এলাকার বঞ্চিত ভুক্তভোগীরা গত ৫ মে উপজেলা নির্বাহীকর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তদন্তেরজন্য উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সরোয়ার হোসেন উপজেলাখাদ্য কর্মকর্তাকে দায়িত্ব দেন। অভিযোগ সূত্রে জানা যায়, খাদ্য বান্ধবকর্মসূচী (১০ টাকা দরে চাল) উপকারভোগী তালিকায় অর্থের বিনিময়েহীরন মোল্লা তার ওয়ার্ডে কিছু সংখ্যক লোকের নাম বাদ দিয়ে নতুন নামঅন্তর্ভুক্ত করেন।

নতুন নাম কর্তন করে ওই তালিকায় মোঃ সাইফুল ইসলামহীরন মোল্লা ও তার স্ত্রী মোসাঃ মমতাজ বেগমের নাম অর্šÍভুক্ত করেন। ইউপিসদস্য মোঃ সাইফুল ইসলাম হীরন কার্ড নং- ২৯৫ এবং তার স্ত্রী মোঃমমতাজ বেগম কার্ড নং- ২৭৪। ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম হীরনবলেন, আমি কারও কাছ থেকে তালিকায় নাম অর্šÍভুক্ত করার নাম করে কোনটাকা নেইনি। নামের তালিকার ব্যাপারে বলেন, মাত্র একমাস চাল পেয়েছি।আমার স্ত্রীর নাম তো দিতে পারি তালিকায়। সে তো আর কোন সরকারিভাতা পায়না। উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রæব মন্ডল বলেন, অভিযোগ তদন্ত করেদেখলাম খাদ্যবান্ধব তালিকায় ইউপি সদস্য ও তাঁর স্ত্রী’র নাম রয়েছেতালিকায়। আমি তদন্ত প্রতিবেদন ইউএনও স্যারের কাছে জমা দিয়েছি।স্যার ব্যবস্থা নিবেন। এব্যাপারে উপজেলা কর্মকর্তা মোঃ সরোয়ারহোসেন জানান, তদন্ত রিপোর্ট পেয়েছি। ইউপি সদস্যের বিরুদ্ধেযথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Top