২২ জনের করোনা শনাক্ত সুনামগঞ্জে একদিনে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

২২ জনের করোনা শনাক্ত সুনামগঞ্জে একদিনে


আলোকিত বার্তা:সুনামগঞ্জে একজন চিকিৎসকসহ একদিনে ২২ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনায় অসুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।মঙ্গলবার (০৫ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।সিভিল সার্জন সূত্র জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে বিভিন্ন সময়ের পাঠানো নমুনার ফলাফল মঙ্গলবার আসে। এর মধ্যে ২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে জেলার দক্ষিণ সুনামগঞ্জে চার, তাহিরপুরে ছয়, শাল্লায় পাঁচ, দিরাইয়ে তিন, ছাতকে তিন ও বিশ্বম্ভপুর উপজেলার একজন।এদের মধ্যে একজন চিকিৎসক ও দু’জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, আক্রান্ত ২২ জনকে আইসোলেশনে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

Top