সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকসহ বিভিন্ন স্তরে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে - Alokitobarta
আজ : সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকসহ বিভিন্ন স্তরে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে


আলোকিত বার্তা:সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকসহ বিভিন্ন স্তরে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন।মঙ্গলবার (৫ মে) রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষা : বাস্তবায়ন-অভিজ্ঞতা এবং সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।

সচিব আকরাম আল হোসেন বলেন, বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি (পাঁচ থেকে ছয় বছর) প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে। শিশুর যথাযথ বিকাশের জন্য কমপক্ষে দুই বছর মেয়াদি (চার থেকে ছয় বছর) প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতাও দরকার।সচিব বলেন, আগামী বছর (২০২১) থেকেই দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য আগামী পাঁচ বছরে এক লাখের বেশি শিক্ষক নিয়োগ করা হবে।প্রধান অতিথির বক্তৃতায় মো. আকরাম-আল হোসেন আরও বলেন, বিগত ১০ বছরে এক লাখ ৮০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। ফলে এখন শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হয়েছে ১:৩৬।আগামী পাঁচ বছরে আরও এক লাখের বেশি শিক্ষক নিয়োগ করা হবে, যাতে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ১:৩০-এ নেমে আসতে পারে বলে জানান তিনি।

Top