বরিশালের গৌরনদী উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ার মাঝি নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালের গৌরনদী উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ার মাঝি নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।


আলোকিত বার্তা:বরিশালের গৌরনদী উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ার মাঝি নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।বুধবার (৬ মে) সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের টরকি বন্দর সংলগ্ন কশবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভ্যান চালক আনোয়ার গৌরনদী উপজেলায়র কটকস্থল গ্রামের মৃত এসকান্দার মাঝির ছেলে।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান,বরিশাল-ঢাকা মহাসড়কে আনোয়ার তার ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে যাচ্ছিলেন।

এ সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

Top