পিপিই দিয়েছেন সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
আলোকিত বার্তা:শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ইন্টার্ন চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দিয়েছেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন বরিশালের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের সৌজন্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইন্টার্ন চিকিৎসকদের জন্য ২০০ পিস পিপিই হস্তান্তর করা হয়।
এসময় শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ কে এম নাজমুল আহসানসহ এনআরবিসি ব্যাংকের কর্মকর্তারাসহ অনেকে উপস্থিত ছিলেন।