শার্শার ডিহি ইউনিয়নে যুবলীগ নেতা রাসেল মোস্তফা পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শার্শার ডিহি ইউনিয়নে যুবলীগ নেতা রাসেল মোস্তফা পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মোস্তফা অসহায় কর্মহীন ৭শ ৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।বৃহস্পতিবার সকাল ১০ টায় ডিহি ইউনিয়নের মেসার্স রাসেল ট্রেডাস থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শার্শার বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এর নির্দেশনায় ডিহি ইউনিয়নে ৭শ ৮০ জন অসহায়-দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেকের হাতে ৭ কেজি মিনিকেট চাউল,২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, ১কেজি ছোলা, ১ কেজি মুড়ি ও একটি করে মাক্স পরিয়ে দেওয়া হয়।

ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, যুগ্মসাধারণ সম্পাদক খোরশেদ মিলন, সাংগঠনিক সম্পাদক আলামিন রুবেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Top