মির্জাগঞ্জে গভীর রাতে অর্থের বিনিময়ে বাল্যবিবাহ পড়ালেন কাজী আবুল কালাম
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায় মজিদবাড়িয়া ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রারকাজী মোঃ আবুল কালাম এর বিরুদ্ধে অর্থের বিনিময় বাল্য বিবাহ পরানো ওকাবিন নামা করার অভিযোগ উঠেছে। সে টাকার জন্য গভীর রাতেও কাবিনরেজিষ্ট্রি করে থাকেন বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, গতবুধবার(৬ মে) সকালে উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারনসম্পাদক মোঃ সুমন খানের বিরুদ্ধে একই গ্রামের আপান গাজীর মেয়ে শারমিনআক্তারকে দীর্ঘ দিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এবারে সে এসএসসিপরিক্ষা দিয়েছে ঢাকার বকুলনেছা বিএন হাইস্কুল থেকে। শারমিন তার প্রস্তাবপ্রত্যাখান করায় তাকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখিয়ে আসছিল। বিষয়টিশারমিন তার অবিভাবকেক জানালে তারা সুমনের বাবা-মাকে অভিহিত করেন এতেসুমন ক্ষিপ্ত হয়ে শারমিনের বাড়ীতে গিয়ে জিজ্ঞেসা করে। এসময় তার মা ঘরেছিলেন না এ সুযোগে তাকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি চেষ্টা করে সে এবংশারমিন ডাক চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে ঘটনা জানাজানি হলে গতবুধবার সকালে মির্জাগঞ্জ থানায় যৌননিপীরন ও শ্লীলতাহানি লিখিত অভিযোগদায়ের করেন সুমনের বিরুদ্ধে মেয়ে শারমিন।
অভিযোগটি আমলে নিয়ে ছাত্রনেতাসুমনকে থানা পুলিশ আটক করে মির্জাগঞ্জ থানায় নিয়ে আসেন। ওইদিনবিকালে তাকে বিয়ের মুচলেকা দিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুররহমান খালেক মৃধার কাছে জিম্মায় দেওয়া হয়। পরে থানা থেকে বের হওয়ার পরইশারমিন বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে সুবিদখালী নিকাহ রেজিস্ট্রার মাওলানা
ওয়ালিউল্লাহ কাছে আসলে মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিবাহ পড়ানো ওকাবিননামা করতে অপরগতা প্রকাশ করেন। শারমিন এ বছর ঢাকার বকুল নেছামাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসির পরীক্ষা দিয়েছে। বুধবার রাতদেড়টার সময় ৬ নং মজিদবাড়িয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজীমাওলানা আবুল কালাম আজাদ শারমিনের বয়স গোপন রেখে উৎকোচের বিনিময়েগভীর রাতে কাবিন রেজিষ্ট্রি করেন। এ নিয়ে উপজেলার ভয়াং এলাকায় চলছে ব্যাপকতোলপার। এ ব্যাপারে মজিদ বাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ও ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরসভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান খালেক মৃধা বলেন, নিকাহ রেজিষ্ট্রার
কাজী মাওলানা আবুল কালাম আজাদ গভীর রাতে বাল্যে বিবাহ পড়াচ্ছেন খবর শুনেঘটনা স্থলে উপস্থিত হয়ে তাকে কাবিন রেজিষ্ট্রি করেত নিষেধ করার পরও তিনিকাবিন নামা করেছেন। এটা তাঁর কাছে নুতন কিছু নয় বলে জানান স্থানীয়রা।তিনি এভাবেই বয়স গোপন রেখে অর্থের বিনিময় বাল্য বিবাহের কাবিন নামাকরে যাচ্ছেন অহরহ,এ যেন দেখার কেউ নেই।
এ বিষয় নিকাহ রেজিষ্ট্রার কাজী মাওলানা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতাস্বীকার করে বলেন, আমাকে গভীর রাতে ছেলে পক্ষ ডেকে এনেছে এবং ছেলে-মেয়েরকাবিন নামা ও বিবাহ সম্পন্ন করেছি।উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন বলেন,আমি ঘটনাটি জানিনা। তবে এই দুর্যোগের মধ্যেই কিভাবে কাজী বাল্যবিবাহ করালেন তা জেনে তাঁরবিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।