নার্সসহ আরও দু’জন করোনা আক্রান্ত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

নার্সসহ আরও দু’জন করোনা আক্রান্ত


আলোকিত বার্তা:বরিশালে নতুন করে আরও দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। পাশাপাশি জেলাটিতে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।বুধবার (৬ মে) দিনগত রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বুধবার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক জন সিনিয়র স্টাফ নার্স ও বরিশাল সদর উপজেলার এক ব্যক্তির কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। এছাড়া নতুন করে আরও এক ব্যক্তি সুস্থ হয়েছেন।

এদিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সের করোনা পজেটিভ হওয়ায় তার বাড়িসহ বাটাজোর বন্দর এলাকার ২৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ও ইনডোর লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।এদিকে বুধবার রাত ১০ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৫১ বছরের এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বুধবার রাত ৯টা ১০ মিনিটে করোনা ওয়ার্ডে ভর্তি হন, পরে রাত ১০টায় তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে আরটি পিসিআর ল্যাবে পাঠানো হবে।

Top