টেকনোলজিস্টকে শোকজ শেবাচিমের - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

টেকনোলজিস্টকে শোকজ শেবাচিমের


আলোকিত বার্তা:করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে টানা দেড় মাস অনুপস্থিত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের(শেবাচিম)টেকনোলজিস্ট মাহমুদা খানমকে কারণ দর্শানোর(শোকজ)নোটিশ দেওয়া হয়েছে।তার অনুপস্থিতির তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোয় মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সাধনা চন্দ্র সরকারকেও নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

দু’জনকেই সাতদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে মঙ্গলবার(৫ মে)এ নোটিশ দেওয়া হয় বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম সারওয়ার।শোকজপ্রাপ্ত টেকনোলজিস্ট মাহমুদা খানম মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগে কর্মরত। তিনি মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের সাবেক প্রধান ডা. মোর্শেদ আলমের স্ত্রী।অভিযোগ রয়েছে, মার্চ মাসে হাজির না হয়েও ১৫ দিনের মতো হাজিরা খাতায় স্বাক্ষর করেছিলেন। এরপর তিনি কাউকে কিছু না জানিয়ে গোটা এপ্রিল মাস কর্মস্থলে আসেননি।

করোনার কারণে বরিশাল জেলা লকডাউন হওয়ায় কর্মস্থলে আসতে পারেননি বলে দাবি করেছেন মাহামুদা খানম। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে কোনো ধরনের বাধা ছিল না সড়কে।

Top