মির্জাগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ায় ১০টি ঘর লকডাউন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মির্জাগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ায় ১০টি ঘর লকডাউন


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের পন্ডিতবাড়িতে (২৫) বছর বয়সী এক নারী শিক্ষিকা প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায়১০টি ঘর লকডাউন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহীঅফিসার মো. সরোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা এবং কাঠালতলী তদন্ত কেন্দ্রের অফিসার মোঃ রফিকুলইসলাম ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে শিক্ষিকার বসত ঘরসহ ১০টি ঘর লকডাউনকরেন। ওই বাড়ির ১১ জন ও কাঠালতলী স্বাস্থ্য কমপ্লেক্সেসে আসা ৪ জনসহ ১৫ জনেরনমুনা সংগ্রহ করে বরিশাল প্রেরন করেন পরিক্ষার জন্য। এঘটনার পরে কাঠালতলীবাজারের রাস্তাটি বাশেঁর বেড়াঁ দিয়ে স্থানীয়রা লকডাইন করে দিয়েছে যাতেবাহিরের লোকজন না ঢুকতে পারে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাজানান, মির্জাগঞ্জে এ পর্যন্ত ১১৩ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য বরিশালপ্রেরন করা হয়।

তার মধ্যে ৯২টি নেগেটিভে ১টি পজেটিভ এসেছে এবং ২০পেন্ডিং আছে। ওই নারীকে বাসায় সম্পুর্ন আলাদা থেকে চিকিৎসা নেওয়ারপরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন,মির্জাগঞ্জের মাধবখালি ইউনিয়নের পন্ডিত বাড়িতে প্রথম করোনা রোগী সনাক্তহয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ির ১০টি ঘর লকডাউন করা হয়েছে এবংওই বাড়ির লোকজনদের খোঁজখবর নেয়ার জন্য কাঠালতলী তদন্ত কেন্দ্রের অফিসারকেবলা হয়েছে। এই মহামারী কোন প্রকারে বহুরূপী ধারণ করতে না পারে সে লক্ষে সকলকেসচেতন থাকতে হবে।

Top