দিনমজুরের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দিনমজুরের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে


আলোকিত বার্তা:বাগেরহাটের কচুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দিনমজুরের ৫ শতাধিক সুপারি ও বিভিন্ন ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে কলেজ শিক্ষক গৌতম মণ্ডলের বিরুদ্ধে। সোমবার (০৪ মে) দিবাগত রাতে কচুয়া উপজেলার বড় আন্ধার মানিক গ্রামের ধীরেন্দ্রনাথ মাতার ৪৪ শতক জমির উপর লাগানো এসব গাছ কাটা হয়। এতে ধীরেন্দ্রনাথের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। কলেজ শিক্ষক গৌতম মণ্ডলের নেতৃত্বে কয়েকজন এই অমানবীয় কাজ করেছেন বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ধীরেন্দ্রনাথ মাতার স্ত্রী রঞ্জু রানী মাতা। এর আগেও দুই বার এভাবে একই জমির গাছ কেটে ফেলেছে গৌতমরা।

অভিযুক্ত গৌতম মণ্ডল কচুয়া উপজেলার একটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক।রঞ্জু রানী মাতা বলেন, ত্রিশ বছর আগে সরকোশ মণ্ডল ও সুকুমার মণ্ডলের কাছ থেকে আমরা এই জমি ক্রয় করি। সেই থেকে এখন পর্যন্ত আমরাই জমিটি ভোগ দখল করছি। কিন্তু হঠাৎ করে গৌতম এই জমি দাবি করে। পরে আদালতে আমরা বাটোয়ারা মামলা করি। আদালত যে যে অবস্থায় আছে সেই অবস্থায় ভোগ দখলের আদেশ দেন। কিন্তু গৌতম ক্ষুব্ধ হয়ে স্থানীয় নিখিল মিস্ত্রি, নিন্টু মিস্ত্রি, নবীন, নব ও নিরিপেনকে নিয়ে রাতের আধারে আমার জমির সুপারি, পেঁপে, কলা, আমসহ ৫ শতাধিক গাছ কেটে ফেলেছে। এর আগে ডিসেম্বর মাসেও দুই বার আমার ওই জমিতে লাগানো কলা গাছ কেটে ফেলে। আমরা হত দরিদ্র বলে গৌতমের অত্যাচারের কোন বিচার পাই না। কোথাও বিচার চাইতে গেলে টাকা দিয়ে গৌতম তাদের পক্ষে নিয়ে যায়।প্রতিবেশী সুশেন মণ্ডল, সুকেত মাতা, রঞ্জিত কুমার ডাকুয়া বলেন, আমাদের জীবনেও এমন অমানবিক কাজ দেখিনি। দীর্ঘদিন ধরে ধীরেন্দ্রনাথ মাতা এই জমি ভোগ দখল করছেন। কিন্তু হঠাৎ করে গৌতম জমিটি দাবি করে এবং বিভিন্ন সময় ধীরেন্দ্রনাথের ওপর অত্যাচার নির্যাতন করে। গৌতমের নেতৃত্বে যে গাছ কাটা হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।

কচুয়া ডিগ্রি কলেজের শিক্ষক স্থানীয় মনোজ কুমার মণ্ডল বলেন, একজন শিক্ষক কিভাবে হতদরিদ্র দিনমজুরের এমন ক্ষতি করে আমি এ ভেবে পাইনা। তাকে শিক্ষিত ডাকাত ছাড়া কিছুই বলার নেই আমার।এছাড়াও কয়েকজন প্রতিবেশীর অভিযোগ বলেন, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় গৌতম মণ্ডল, নিখিল মিস্ত্রি, নিন্টু মিস্ত্রি, নবীন, নব, নিরিপেনসহ কয়েকজন যুবক এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। মাদক সেবন করে বিভিন্ন মানুষের ক্ষয়ক্ষতি করে বেড়াচ্ছে তারা। তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করে। এমনকি শারীরিকভাবেও হেনস্তা করে গৌতমের লোকজন।অভিযুক্ত কলেজ শিক্ষক গৌতম মণ্ডল বলেন, আমার জমি ধীরেন্দ্রনাথ জবর দখল করে খাচ্ছে। এখন আমার নামে গাছ কাটার অভিযোগ দিয়ে অপপ্রচার চালাচ্ছে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, বড় আন্ধারমানিক গ্রামে একজন দিনমজুরের গাছ কাটার খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top