ঝোড়ো হাওয়ায় রশি ছিঁড়ে বন্দরের জেটিতে থাকা একটি বড় কনটেইনার জাহাজ মাঝনদীতে চলে গেছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ঝোড়ো হাওয়ায় রশি ছিঁড়ে বন্দরের জেটিতে থাকা একটি বড় কনটেইনার জাহাজ মাঝনদীতে চলে গেছে


আলোকিত বার্তা:ঝোড়ো হাওয়ায় রশি ছিঁড়ে বন্দরের জেটিতে থাকা একটি বড় কনটেইনার জাহাজ মাঝনদীতে চলে গেছে। খবর পেয়ে বন্দরের শক্তিশালী টাগবোট ‘কাণ্ডারী ৭’ জাহাজটিকে আবার নিরাপদে জেটিতে নিয়ে আসে।বুধবার (৬ মে) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, সকাল ৯টার দিকে চট্টগ্রামে হঠাৎ করে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি দেখা দেয়। এ সময় বন্দরের ১৩ নম্বর জেটিতে থাকা ‘মিয়ারস্ক শিহানোকভাইল’ জাহাজটির রশি ছিড়ে কর্ণফুলী নদীর মাঝখানে চলে যায়। সিঙ্গাপুরের পতাকাবাহী পোর্ট কেলাং থেকে আসা ১৮৫ দশমিক ৯৯ মিটার লম্বা জাহাজটি মঙ্গলবার (৫ মে) বার্থিং নিয়েছিলো জেটিতে।খবর পেয়ে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেটিতে ছুটে আসেন। দ্রুত কাণ্ডারী-৭ টাগবোট গিয়ে পুনরায় জাহাজটিকে জেটিতে নিয়ে আসেন।

বন্দরের একজন কর্মকর্তাবিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাজ থেকে কোনো কনটেইনার পড়ে যাওয়া বা অন্য কোনো নৌযানের সঙ্গে ধাক্কা লাগার মতো দুর্ঘটনা ঘটেনি। কালবৈশাখী ঝড়ে জাহাজটির রশি খুলে নদীতে চলে গিয়েছিলো। বন্দরের নৌ প্রকৌশল বিভাগের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হয়ে গেছে।পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ৪২ নটিক্যাল মাইল।

Top