বরিশাল সদর উপজেলার ছাত্রলীগের কমিটিতে অপুকে সভাপতি ও সুজনকে সম্পাদক হিসেবে দেখতে চায় সংগঠনটি নেতারা।
স্টাফ রিপোর্টার:বরিশাল সদর উপজেলার ছাত্রলীগের কমিটিতে অপুকে সভাপতি ও সুজনকে সম্পাদক হিসেবে দেখতে চায় সংগঠনটি।যেহেতু কমিটির সভাপতি বহিস্কারের পড় পদটি শুন্য নামেই পরিচালিত হয়ে আসছিল দীর্ঘদিন যাবৎ।ঐ জের কাটতে না কাটতেই ফের বহিষ্কার করা হয়েছে সম্পাদককে।জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন সেরনিয়াবাত জানান,পরিস্তিতির স্বীকার হয়েই সদর উপজেলার সাধারন সম্পাদক মোঃ আশিকুর রহমান সুজনকে বহিষ্কার করা হয়েছে।এ্দিকে সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজন বলেন, পল্লিবিদুৎ অফিসে আমি কোনো প্রকার মারধর করিনি।
তিনি বলেন,এলাকায় রমজান মাসে ইফতার,তারাবি নামাজে এবং সিয়ারির সময় বিদুৎ বন্ধ করা হয়।এলাকাবাসী এ বিষয় ক্ষুব্দ মন নিয়ে আমার কাছে আসে।আমি বিদুৎ অফিসে গিয়ে কর্মরত সকল মুসলিম ধর্মের ইবাদতের মাসে তিনটি সময় বিদুৎ রীতিমত সার্বিস দেওয়ার অনুরোধ করছি।সেখানে কোনো প্রকার অপ্রিকর ঘটনা ঘটেনি।সুজন বলেন,কোনো রাজনৈতিক প্রতিহিংসার স্বীকারে আমাকে বহিষ্কার করা হয়েছে বলে আমি মনে করি।এদিকে ইউনিয়ন ভিক্তিক কিছু ছাত্রলীগের কর্মিদের সাথে কথা বলে জানান,আশিকুর রহমান সুজন ও শওকত হোসেন অপুর নের্তৃত্বে রাজনৈতিক মাঠে কাজ করতে বিকল্প নেই তাদের।