পটুয়াখালীর ৬৫ হাজার পিস ইয়াবাসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

পটুয়াখালীর ৬৫ হাজার পিস ইয়াবাসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।


আলোকিত বার্তা:পটুয়াখালীর ৬৫ হাজার পিস ইয়াবাসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।শনিবার (২ মে) দুপুরে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।এ সময় আটকদের কাছ থেক একটি মাছ ধরার ট্রলার, ৬৫ হাজার পিস ইয়াবা, নগদ দুই লাখ ৩০ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে ধানখালী ইউনিয়নের নিশান বাড়ীয়া লঞ্চঘাট এলাকায় অভিযানে মাদক ব্যবসায়ী বাবুল মৃধা (৪৫), হাসিনা (২২), ইউসুফ আলী (২৭), সালাম (২৭), নূর আলম (২৬), ইউছুফ (২৬), শাহজাদা (২৪) ও জামালকে (২৪) আটক করা হয়।

আটক দুজনের বাড়ি কলাপাড়া উপজেলায় এবং বাকি ছয়জনের বাড়ি পার্শ্ববর্তী বরগুনা জেলার বিভিন্ন উপজেলায়।আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়,আসামি বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে বিভিন্ন সময় নৌপথে মাছ ধরার ট্রলারে ইয়াবা পাচার করে। আসামি বাবুল মৃধার বিরুদ্ধে চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন থানায় প্রায় অর্ধ ডজন মাদক মামলা রয়েছে।আটকদের উদ্ধারকৃত ইয়াবা ও সামগ্রীসহ পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয় এবং র‌্যাব বাদী হয়ে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে।

Top