ট্রলারডুবির ৭ ঘণ্টা পর ২ শ্রমিকের মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ট্রলারডুবির ৭ ঘণ্টা পর ২ শ্রমিকের মরদেহ উদ্ধার


আলোকিত বার্তা:বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ৭ ঘণ্টা পর ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (৬ মে) সকাল ৭টার উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়ন সংলগ্ন চরকেল্লা নামক স্থানে ওই ট্রলারডুবির ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাবেদ আলীর ছেলে আব্দুর রব ব্যাপারী (৫৫) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মো. রাজীব (১৫)।

জানা যায়, বুধবার ট্রলারযোগে উপজেলার চরকিল্লা থেকে খালিসপুরে যাচ্ছিলেন ১০ শ্রমিক। পথে ঝড় শুরু হওয়ায় চরকেল্লা এলাকায় মেঘনা নদীর মোহনায় ডুবে যায় ট্রলারটি। সে সময় স্থানীয়রা ট্রলারে থাকা ৮ শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হলেও ২ জন নিখোঁজ ছিলেন।পরে দুপুর ২টার দিকে নিখোঁজ ওই দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নৌ-পুলিশের হিজলা ফাঁড়ির পরিদর্শক শেখ বেল্লাল হোসেন।

Top