এমপি রিমন,করোনায় মৃত এএসআইর জানাজা পড়ালেন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

এমপি রিমন,করোনায় মৃত এএসআইর জানাজা পড়ালেন


আলোকিত বার্তা:করোনায় মৃত্যুবরণ করা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবদুল খালেকের জানাজা নামাজ পড়ান বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। জানাজা শেষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মরহুমের নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালি গ্রামে তার দাফন সম্পন্ন হয়। এমপি রিমনের করোনা আক্রান্ত ব্যক্তির জানাজা নামাজ পড়ানোর ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হয়।এসময় মরহুম আবদুল খালেকের জানাজা নামাজে আরো অংশগ্রহণ করেন- বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন, বেতাগীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহসান, বেতাগী থানার ওসি শাখাওয়াত হোসেন তপু প্রমুখ।

এছাড়াও জানাজা নামাজে অংশগ্রহণ করেন মরহুমের স্বজনরা। জানাজা নামাজ শেষে তার স্বজনরা মরদেহ দাফন করেন।এরপর মরহুমের ছেলে-মেয়ে এবং স্ত্রীসহ স্বজনদের সঙ্গে কথা বলেন এমপি ও এসপিসহ উপস্থিত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। তারা মরহুমের স্বজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি বিপদ-আপদসহ সব সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় মরহুমের পরিবারকে নগদ অর্থসহ খাদ্যসহায়তা দেওয়া হয় বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে।ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬)। এএসআই আব্দুল খালেকের ২৮ এপ্রিল করোনা উপসর্গ দেখা দিলে আইইডিসিআর ওই দিনই তার নমুনা সংগ্রহ করে এবং ২৯ এপ্রিল তারও নমুনা টেস্ট রিপোর্টে কভিড-১৯ পজিটিভ আসে। এরপর থেকে তাকে আরামবাগ হোটেলে আইসোলেশনে রাখা হয়।বুধবার দিবাগত রাতে তার অবস্থার অবনতি হলে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মৃত্যুবরণ করেন।বাংলাদেশ পুলিশের এই সদস্য বরগুনা জেলার বেতাগী থানার ঝোপখালী গ্রামে ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত আজিজ মৃধা। তিনি ২০০৪ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Top