১০ টাকা কেজি চাল দেওয়ার রেশন কার্ড তৈরিতে দলীয়করণের অভিযোগ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

১০ টাকা কেজি চাল দেওয়ার রেশন কার্ড তৈরিতে দলীয়করণের অভিযোগ


আলোকিত বার্তা:বরিশালে সদ্য বিতরণ করা ওএমএসের(ওপেন মার্কেট সেল)১০ টাকা কেজি চাল দেওয়ার রেশন কার্ড তৈরিতে দলীয়করণের অভিযোগ তুলে,তা তদন্তের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।মঙ্গলবার(৫ মে)দুপুরে ৩৫টি রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‌‘করোনা প্রতিরোধে বরিশাল:সমন্বিত উদ্যোগ’ এর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি হতদরিদ্র মানুষদের তালিকা করে দলমত নির্বিশেষে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে রেশন কার্ড বরাদ্দের দাবি জানায় প্ল্যাটফর্মটি।

স্মারকলিপি দেওয়ার সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য জাকির হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশালের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রিয়াজ,বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ,জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অপূর্ব গৌতম,লাল সবুজ সোসাইটি বরিশাল জেলা শাখার সদস্য জায়েদ ইরফান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য ইমন প্রমুখ উপস্থিতি ছিলেন।করোনা প্রতিরোধে বরিশাল:সমন্বিত উদ্যোগের সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন,১০ টাকা দরে ওএমএসের চালের রেশন কার্ড এরই মধ্যে বিতরণ করা হয়েছে।তবে বেশিরভাগ এলাকায় হতদরিদ্র মানুষদের না দিয়ে দলীয় বিবেচনায় এ কার্ড বিতরণ হচ্ছে বলে এর প্রতিকারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।একই দাবিতে বিভাগীয় কমিশনারের কাছেও স্মারকলিপি দেয় সংগঠনের নেতারা।

Top