বরিশালে এক নার্সসহ নতুন করে তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে এক নার্সসহ নতুন করে তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালে এক নার্সসহ নতুন করে তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে।সোমবার (০৪ মে) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে তিন জনের রিপোর্ট পজিটিভ আসে।আক্রান্তরা হলেন- বাবুগঞ্জ উপজেলার ২৩ বছর বয়সী এক যুবক, মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬ বছর বয়সী এক কিশোরী এবং বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ৩১ বছর বয়সী এক নার্স। হাসপাতালে সূত্রে জানা গেছে, আক্রান্ত নার্স করোনা ওয়ার্ডে দায়িত্বরত ছিলেন।

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান,রিপোর্ট পাওয়ার পরপরই ওই তিন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।সেইসঙ্গে তারা কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে।উল্লেখ্য, গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বরিশাল জেলায় ২৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

Top