দুস্থ ও অসহায় মানুষদের খাদ্য সহায়তা এবং স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দুস্থ ও অসহায় মানুষদের খাদ্য সহায়তা এবং স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালে শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের খাদ্য সহায়তা এবং স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর প্রত্যন্ত এলাকায় দুস্থদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।বরিশালের এরিয়া কমান্ডার ও ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া তিনি পাদ্রীশিবপুরে খ্রিস্টান মিশনারী স্কুলে দুস্থ ও অসুস্থ মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করেন।

এসময় শেখ হাসিনা সেনানিবাসের ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমানসহ পদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৭ পদাতিক ডিভিশন এ পর্যন্ত ৬ হাজার অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। করেনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে এ ডিভিশন।

Top