শার্শায় করোনা ভাইরাসে আক্রান্ত দুই চিকিৎসক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শার্শায় করোনা ভাইরাসে আক্রান্ত দুই চিকিৎসক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় নতুন করে আরো দুই জন স্বাস্থ্যকর্মীর করোনা সনাক্ত হয়েছে।এ নিয়ে উপজেলায় মোট ৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত ৯ জনের মধ্যে ৬ জনই শার্শা স্বাস্থ্য বিভাগের কর্মী। এতে করে উপজেলা স্বাস্থ্য বিভাগসহ শার্শা-বেনাপোলে চরম আতঙ্ক বিরাজ করছে। নতুন আক্রান্ত দুই জন চিকিৎসক বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে আগত পাসপোর্টযাত্রীদের করোনা প্রতিরোধে প্রথম থেকে কাজ করে আসছিলেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, গত ২৪ ঘন্টায় ল্যাব থেকে পাওয়া রিপোর্টে হাসপাতালের দুই জন চিকিৎসক নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

Top