করোনা রোগীকে ঘৃণা বা পরিত্যাগ না করে স্বাস্থ্যবিধি মেনে তাকে সহযোগিতা করতে হবে-ডিআইজি । - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

করোনা রোগীকে ঘৃণা বা পরিত্যাগ না করে স্বাস্থ্যবিধি মেনে তাকে সহযোগিতা করতে হবে–ডিআইজি ।


আলোকিত বার্তা:করোনাভাইরাস পরিস্থিতিতে সবাইকে মানবিক আচরণ করার আহ্বান জানিয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম-বিপিএম (বার),পিপিএম বলেছেন, করোনা রোগীকে ঘৃণা বা পরিত্যাগ না করে স্বাস্থ্যবিধি মেনে তাকে সহযোগিতা করতে হবে। দেশের এই ক্রান্তিকালে নিজের এবং দেশের স্বার্থেই আমাদের বাড়িতে থাকতে হবে। জীবনের চেয়ে মুল্যবান কিছুই নেই৷ সরকারি সকল নির্দেশনা মেনে চলা আমাদের সবার দায়িত্ব।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক দুটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।ফেসবুক স্ট্যাটাসে ডিআইজি মো.শফিকুল ইসলাম লিখেছেন,আমরা সবাই জানি বাংলাদেশসহ পুরো পৃথিবী মহাসংকটকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে আমাদের সবারই মানবিক আচরণ করা প্রয়োজন। করোনা রোগীকে ঘৃণা বা পরিত্যাগ নয়, স্বাস্থ্যবিধি মেনে তাকে সহযোগিতা করতে হবে। যে কোন সময় আমি-আপনিও এই রোগে আক্রান্ত হতে পারি। আর করোনার লক্ষণ দেখা দিলে তা গোপন না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘরে থাকা, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সরকারি সকল নির্দেশনা মেনে চলা আমাদের সবার দায়িত্ব। সবার সুস্থতা কামনা করছি।

আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন,,করোনা ভাইরাসের করাল থাবা থামেনি। বিশ্ববাসির ঘুম হারাম করে কোভিড-১৯ তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।কিন্তু আমরা কেন যেন একটু ঢিলেঢালা হয়ে যাচ্ছি। অপ্রয়োজনীয় মুভমেন্ট বাড়ছে। পুলিশসহ সংশ্লিষ্টরা হিমশিম খাচ্ছে এগুলো সামাল দিতে। চিকিৎসা, কৃষি উৎপাদন, জরুরি ক্রয়, সরকার অনুমোদিত অফিস ও সেবাকাজসহ গুরুত্বপূর্ণ প্রয়োজন ব্যতীত অবশ্যই আমাদের বাড়ির বাইরে যাওয়া উচিৎ নয়। জীবনের চেয়ে মুল্যবান কিছুই নেই৷ নিজের এবং দেশের স্বার্থেই আমাদের বাড়িতে থাকতে হবে। আর আমরা অন্যকে সহযোগিতা করতে সাধ্যমত চেষ্টা করবো।

Top